যাচাই
প্রতিটি খবর প্রকাশের আগে অন্তত দুটি নির্ভরযোগ্য সূত্রে যাচাই করা হয়। যাচাই করা না গেলে খবর প্রকাশ করা হয় না।
নিরপেক্ষতা
আমরা কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠান বা ব্যক্তির পক্ষে-বিপক্ষে অবস্থান নিই না। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য তুলে ধরার চেষ্টা করি।
সংশোধন
কোনো খবরে ভুল ধরা পড়লে দ্রুত সংশোধন করা হয় এবং প্রয়োজনে খবরের নিচে সংশোধনী উল্লেখ করা হয়। ভুল জানাতে "যোগাযোগ" পাতায় দেওয়া ঠিকানায় লিখুন।
মতামত
মতামত বিভাগের লেখা লেখকের নিজস্ব; তা প্রতিষ্ঠানের অবস্থান নয়।