মোবাইল ব্যাংকিং আমাদের লেনদেন অনেক সহজ করেছে। কিন্তু এর সঙ্গে বেড়েছে প্রতারণার ফাঁদও। "ভুল করে টাকা চলে গেছে", "অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে" কিংবা "পুরস্কার জিতেছেন", এমন ফোন বা বার্তা এখন প্রায়ই আসে।
যে পাঁচটি নিয়ম মানবেন
এক, পিন নম্বর কখনো কাউকে বলবেন না। দুই, এসএমএসে আসা ওটিপি বা যাচাই কোড কারও সঙ্গে শেয়ার করবেন না। তিন, কেউ ভুল করে টাকা পাঠিয়েছে দাবি করলে নিজে ফেরত না দিয়ে প্রতিষ্ঠানের হেল্পলাইনে জানান।
চার, অপরিচিত লিংকে ক্লিক করে কোনো তথ্য দেবেন না। পাঁচ, অ্যাপে নিয়মিত লেনদেনের তালিকা দেখুন এবং সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে অভিযোগ করুন।
মনে রাখবেন, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের কোনো কর্মী ফোন করে আপনার পিন বা ওটিপি জানতে চান না। কেউ চাইলে বুঝবেন, সেটি প্রতারণা।