অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সবচেয়ে সাধারণ কারণ পাসওয়ার্ড চুরি হওয়া। টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা দুই ধাপের যাচাই এই বিপদ থেকে বাঁচাতে পারে।

কীভাবে কাজ করে

লগইনের সময় পাসওয়ার্ড দেওয়ার পর মোবাইলে আসা কোড বা অথেন্টিকেটর অ্যাপের কোড দিতে হয়। ফলে শুধু পাসওয়ার্ড জানলেই কেউ ঢুকতে পারে না।

চালু করবেন যেভাবে

ফেসবুক ও গুগল অ্যাকাউন্টের সেটিংসে নিরাপত্তা বা সিকিউরিটি অংশে দুই ধাপের যাচাইয়ের অপশন থাকে। নির্দেশনা অনুসরণ করে কয়েক মিনিটেই এটি চালু করা যায়।

চালু করার সময় দেওয়া ব্যাকআপ কোডগুলো নিরাপদ জায়গায় লিখে রাখুন। ফোন হারালে এই কোড দিয়েই অ্যাকাউন্টে ঢোকা যাবে।