কেনার কয়েক মাস পরই ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে? কিছু অভ্যাস বদলালে ব্যাটারি অনেক দিন ভালো রাখা সম্ভব।
যা করবেন
ফোনের সঙ্গে দেওয়া বা মানসম্মত চার্জার ব্যবহার করুন। চার্জে দিয়ে ভারী গেম খেলা বা ফোন বালিশের নিচে রাখা এড়িয়ে চলুন, কারণ অতিরিক্ত গরম ব্যাটারির সবচেয়ে বড় শত্রু।
স্ক্রিনের উজ্জ্বলতা স্বয়ংক্রিয় রাখুন, প্রয়োজন না হলে লোকেশন ও ব্লুটুথ বন্ধ রাখুন। যে অ্যাপগুলো পেছনে চলে বেশি চার্জ খরচ করে, সেটিংস থেকে সেগুলো খুঁজে সীমিত করুন।
যা জেনে রাখবেন
আধুনিক ফোনে চার্জ একেবারে শূন্যে নামিয়ে আনার দরকার নেই। মাঝামাঝি পর্যায়ে চার্জ রাখলেই ব্যাটারি ভালো থাকে। অনেক ফোনে চার্জিং সুরক্ষার অপশনও থাকে, সেটি চালু রাখতে পারেন।